রাজনীতি

রাষ্ট্রপতিকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি এনসিপি নেতা নাহিদের

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২১

রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ এবং পরবর্তী সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যকর কোনো উদ্যোগ নেননি। তার ভাষায়, এ ঘটনায় রাষ্ট্রপতি দায় এড়াতে পারেন না।

তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে হবে। অভিশংসন সম্পন্ন হওয়ার পর গণহত্যার দায়ে তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

রাজনীতি থেকে আরো পড়ুন