স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং তাদের দায়িত্ব পালনে আন্তরিকতা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশাসকরা নিজ নিজ সিটিতে জনসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি দায়িত্ব পালনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
নতুন দায়িত্বপ্রাপ্তরা নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, মশা নিধন, যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
রাজনীতি থেকে আরো পড়ুন