বাংলাদেশ

শপথের পর সপরিবারে মা–বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ০২:১৪

সপরিবারে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সপরিবারে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে যান তিনি। সেখানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথের পরদিনই পারিবারিক সমাধিতে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বাংলাদেশ থেকে আরো পড়ুন