প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ১২:৩৩
স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসা শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম চালু করেছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে নির্ধারিত অঙ্কের অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে বলে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ভিসা ইন্টারভিউ শেষে যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা অনুমোদনের ৩০ দিনের মধ্যে বন্ড জমা দিতে হবে।
ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং ভিসার শর্ত অনুযায়ী কাজ না করে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসা শর্ত যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন