ক্রীড়াঙ্গন

চ্যাম্পিয়ন মিশিগান চিতাস

মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৪০

ট্রফি হাতে উল্লসিত মিশিগান চিতাসের তারকারা। ছবি: সংগৃহীতশত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতি, হর্ষধ্বনি আর করতালির মধ্য দিয়ে মিশিগানে অনুষ্ঠিত হলো মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট (এমসিসি) ২০২২-এর চ্যাম্পিয়নশিপের ফাইনাল৪ সেপ্টেম্বর রোববার ডেট্রয়েট লাস্কি মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় মিশিগান চিতাস ও বাংলাদেশ টাইগার্স অব ইউএসএতীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বাংলাদেশ টাইগার্সকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিশিগান চিতাসভ মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ ১০ ওভার করা হয়। মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান এবংবাংলাদেশ টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করেসেরা ব্যাটসম্যান হন তৌকির খানম্যান অব দ্যা ম্যাচ ফরহাদ রেজা, সেরা বোলার মুফাছর আলীম্যাচ শেষে মিশিগান চিতাসের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এমসিসি'র কর্মকর্তারারানার্স আপ বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়দের হাতেও ট্রফি তুলে দেয়া হয় 

এবার প্রাইজ মানিধরা হয় ৫৫ হাজার ডলারম্যাচের সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক মোশারফ চৌধুরী লিটু, সাধারণ সম্পাদক তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদাউপস্থাপনায় ছিলেন নাজিয়া জাহান

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন