চ্যাম্পিয়ন মিশিগান চিতাস

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪০ (সোমবার)
চ্যাম্পিয়ন মিশিগান চিতাস

ট্রফি হাতে উল্লসিত মিশিগান চিতাসের তারকারা। ছবি: সংগৃহীতশত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতি, হর্ষধ্বনি আর করতালির মধ্য দিয়ে মিশিগানে অনুষ্ঠিত হলো মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট (এমসিসি) ২০২২-এর চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৪ সেপ্টেম্বর রোববার ডেট্রয়েট লাস্কি মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় মিশিগান চিতাস ও বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বাংলাদেশ টাইগার্সকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিশিগান চিতাসভ মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ ১০ ওভার করা হয়। মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান এবং বাংলাদেশ টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৬৬ রান করে। সেরা ব্যাটসম্যান হন তৌকির খান। ম্যান অব দ্যা ম্যাচ ফরহাদ রেজা, সেরা বোলার মুফাছর আলী। ম্যাচ শেষে মিশিগান চিতাসের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এমসিসি'র কর্মকর্তারা। রানার্স আপ বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়দের হাতেও ট্রফি তুলে দেয়া হয়। 

এবার প্রাইজ মানি ধরা হয় ৫৫ হাজার ডলার। ম্যাচের সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক মোশারফ চৌধুরী লিটু, সাধারণ সম্পাদক তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদা। উপস্থাপনায় ছিলেন নাজিয়া জাহান।

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.