বাংলাদেশ

আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করল সরকার

প্রকাশ: ৩১ মে ২০২৬ ২৩:২০

ছবি: প্রতীকী

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করে সরকার পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১৪৫ টাকায়, পেট্রোল ১৪০ টাকায় এবং কেরোসিন ১৩৫ টাকায়। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা প্রতি লিটার বহাল রাখা হয়েছে।

এর ফলে গত মাসের তুলনায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়ে গেল। মে মাসে অকটেন ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দামেও নতুন চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এমনিতেই দ্রব্যমূল্যের চাপে থাকা মানুষের জন্য নতুন এই সিদ্ধান্ত বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

সরকার প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন