ইতিহাস ও ঐতিহ্য

২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিটের ব্ল্যাকআউট

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ ০৪:৩৭

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ওই দিন রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো ব্ল্যাকআউটের আওতার বাইরে থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটির মর্যাদা বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস অভিযান চালিয়ে ছাত্র, শিক্ষক, পুলিশ ও সাধারণ মানুষসহ অসংখ্য মানুষকে হত্যা করে। ইতিহাসে দিনটি কালরাত হিসেবে পরিচিত।

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।

ইতিহাস ও ঐতিহ্য থেকে আরো পড়ুন