সাহিত্য

যেভাবে প্রথম আলোকে আমি ভালোবাসতে শুরু করি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ০৪:২০

palonyছয় পার করে প্রথম আলো উত্তর আমেরিকা ৭-এ পা ফেলতে যাচ্ছে। প্রথম আলোকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

আমি মূলত প্রথম আলোর একজন পাঠক। ফেসবুকে কম আসি, কিন্তু যখনই আসি, এইচ বি রিতার টাইমলাইনে ঢু মারি সবার আগে। কারণ উনার প্রতিটা কবিতা, সংবাদ, শিক্ষামূলক কলাম ও ছোট ছোট উৎসাহ অনুপ্রেরনামূলক লেখাগুলির নিয়মিত পাঠক আমি। আর সেখান থেকেই প্রথম আমি প্রথম আলোর পত্রিকাটির সাথে পরিচিত হই।

এক শুক্রবার টাইমলাইনে এলো উত্তরের সাহিত্য পাতাটি। একঝাঁক লেখক কবিদের আগমন ছিল সে পাতায়। পাতাটি পোস্ট করেছিলেন এইচ বি রিতা। ভালো লাগলো অভিনব কবিতা গল্পগুলো পড়ে। সে থেকে প্রতি শুক্রবার এইচ বি রিতার টাইমলাইনে গিয়ে উত্তরের সাহিত্য পাতাটি পড়ার অভ্যাস গড়ে তুলি। একসময় অনলাইনে ঢুকে যাই। সেখানে গিয়ে অন্যান্য বিভাগীয় সব লেখা পড়তে শুরু করি। এভাবেই হয়ে উঠি প্রথম আলো উত্তর আমেরিকার একজন নিয়মিত পাঠক।

প্রথম আলো উত্তর আমেরিকার মতামত বিভাগীয় লেখা এবং সাহিত্য বিভাগীয় সাপ্তাহিক লেখাগুলো আমার ভীষণ পছন্দ। একদিন এইচ বি রিতাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি সাহিত্য বিভাগে লেখা পাঠাতে পারবো কিনা। তিনি বললেন, অবশ্যই। তবে এখনো কোনো লেখা পাঠানো হয়নি আমার। আশা রাখি মানসম্মত একটা লেখা শীঘ্রই পাঠাবো। একটা কথা বলতেই হয়, সাপ্তাহিক সাহিত্য পাতাটি নবীন প্রবীণদের নিয়ে সমৃদ্ধশালী একটি পাতা। এইচ বি রিতা অতিদক্ষতা ও উদারতা নিয়ে সকল নতুনকে তুলে ধরছেন এ পাতায়। এটা আশা করি আমার মতো অনেক পাঠকের নজর কেড়েছে। কবি, সাংবাদিক রিতাকে ধন্যবাদ জানাই। জেনেছি, আসল পত্রিকাটির সম্পাদক ইব্রাহীম চৌধুরী। উনাকে খুব একটা জানি না তবে এই যে একটি টিম নিয়ে মিডিয়াতে উনার পদচারণা, তা প্রশংসার দাবি রাখে। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখতে পাই সম্পাদক ইব্রাহীম চৌধুরী অতি বিনয় ও উদারতার সাথে নিজ টিমটিকে একটি পরিবারের মতো ধরে রেখেছেন। ভালো লাগে বিষয়টা।

নতুন সংযোজন হয়েছে সাপ্তাহিক টক অব দ্যা উইক। সবগুলো দেখা হয় না, তবে মুক্তিযোদ্ধাদের পর্বগুলো দেখেছি। খুবই উত্তম একটা আয়েজন। হোস্টরা খুব সুন্দর করে উপস্থাপন করেন। এইচ বি রিতার উপস্থাপনায় একুশের সাহিত্য আড্ডা দেখেছিলাম। উনাকে খুব প্রোফেশনাল মনে হলো উপস্থাপনায়। খুব সুন্দর করে বিনয়ের সাথে কথা বলেন তিনি। উনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে।

সবশেষে, প্রথম আলোর একজন পাঠক হিসাবে বলব, উত্তর আমেরিকার প্রথম আলো আরো আসো ছড়াক সবার মাঝে। শুভ কামনা। 

সাহিত্য থেকে আরো পড়ুন