সাহিত্য

আমি প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের সদস্য

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ০৪:০২

palonyবাংলা পত্রিকার প্লাবন নেমেছে এ শহরে, পরবাসে। ব্যাঙের ছাতার মতো অসংখ্য বাংলা সংবাদপত্রের স্রোতে ভাসে এ জনপদের জনজীবন। কিন্তু প্রথম আলো উত্তর আমেরিকা-মানেই প্রথম ভোরের আলো, যে আলোয় উঠে আসে দেশ ও প্রবাসের ভেতর বাইরের নানা খবরাখবর। প্রথম আলো অন্বেষণ করে খবরের অন্তরালের খবর। ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রীয়জীবনের গুরুত্বপূর্ণ সবকিছু চোখে পড়ে প্রথম আলোর ঝকঝকে পাতায়।

বাংলাদেশ এবং উত্তর আমেরিকাসহ বিশ্বের নানা দেশের শিক্ষা শিল্প সংস্কৃতি, বিজ্ঞান- প্রযুক্তির এক বিপুল সম্ভার প্রথম আলোর পাতায় পাতায়। বিশ্বের সমকালীন ঘটনাবলীর এক বিশ্বস্ত দলিল হয়ে উঠে প্রথম আলোর নানা আয়োজনে। পত্রিকাটির নান্দনিক সেটআপ, গেটআপ এবং নির্ভুল বাংলা বানান প্রশংসার ফোয়ারা হয়ে ফোটে। এটি একটি সত্যান্বেষী, নির্ভীক বাংলা পত্রিকা। আর এই নিরহংকার, নিরপেক্ষ পরিবারের একজন সদস্য হিসাবে আমি অবশ্যই গর্বিত!

প্রথম আলো উত্তর আমেরিকার সাহিত্য বিভাগের আমি একজন লেখক। সাপ্তাহিক সাহিত্য বিভাগটি দেখেন কবি, লেখক, সাংবাদিক এইচ বি রিতা। এখানে নতুন পুরাতন সব শ্রেণীর লেখক কবিদের আগমন আমাকে মুগ্ধ করে।

প্রথম আলো তার অশেষ ঐশ্বর্য নিয়ে শতাব্দী থেকে সহস্রাব্দ পেরিয়ে যাক- জন্মদিনে এই শুভ কামনা। 

সাহিত্য থেকে আরো পড়ুন