নিউইয়র্কভিত্তিক ফুটবল ক্লাব AYSAB FC. খেলল ইউনাইটেড প্রিমিয়ার সকার লিগে (UPSL)। প্রতিপক্ষ নিউজার্সির শক্তিশালী দল UCFSC (ইউনিয়ন কাউন্টি ফুটবল এন্ড সকার ক্লাব) Warriors. ৮৭ মিনিটের খেলা ০-০ গোলে ড্র। পয়েন্ট ভাগাভাগি। যুক্তরাষ্ট্রের ফুটবল ও সকার লিগের বিভিন্ন ধাপে UCFSC Warriors-এর ৯টি দল অংশ নিয়ে আসছে দীর্ঘদিন থেকে। সেই তুলনায় AYSAB FC. রীতিমতো নবজাতক। এক যুগেরও বেশি বয়স হলেও ফুটবলে ক্লাবটির কর্মকাণ্ড অভিবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল।
যুক্তরাষ্ট্রে সকার লিগে চতুর্থ ধাপের লিগ UPSL. নানান শর্ত পূরণ আর যাচাই-বাছাই শেষে AYSAB FC-এর এই লিগে খেলার সুযোগ পাওয়া যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশি ফুটবল ক্লাবগুলোর জন্য একটা বিরাট অর্জন। UPSL এর ইস্টকোস্ট অঞ্চলে প্রতিযোগীর সংখ্যা ১২। লিগ ও হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে AYSAB FC. খেলবে ১১টি ম্যাচ। প্রতি রোবরার খেলা আছে সিডিউলে। নিউজার্সির ইউনিয়ন কাউন্টিতে হোমগ্রাউন্ড রাহওয়ে রিভারপার্ক মাঠে ৪ সেপ্টেম্বর খেলেছে UCFSC Warriors. আগামী রোববার ব্রুকলিনে নিজেদের হোমগ্রাউন্ডে খেলবে AYSAB FC.
বাংলাদেশী তরুণদের এই বড় অর্জনের দিনে তাদের সাথে ছিলাম। মাঠে বসে খেলা দেখেছি। সন্ধ্যে সাতটায় যখন আমাদের ছেলেরা প্রতিপক্ষের সাথে মাঠে নামে, শরীরে তখন অন্যরকম একটা শিহরণ। কিছুটা ভয়ও কাজ করছিল। হেরে যাবে তো নিশ্চয়। কিন্তু যেন সেটি সম্মানের থাকে। ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের কারও কারও মতও এমন। কিন্তু খেলা শুরুর পর মনে হলো আমরাই জিতব।
২৩ মিনিটের মতো ম্যাচে বাংলাদেশি তরুণদের দাপট। হঠাৎ আকাশে বিদ্যুতের চমক। রেফারি জানালেন, বজ্রপাতের কারণে খেলা বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ চমকানোর পরের ৩০ মিনিট খেলা হবে না। এভাবে দেড়ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ। রাত ৯টার দিকে আমার খেলা শুরু হয়ে ৮৭ মিনিট পর্যন্ত খেলা হয়েছে। আক্রমণ-পাল্টাআক্রমণ চললেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
৮৭ মিনিটে এসে আবার বিদ্যুতের চমকানি আকাশে। বাকি তিন মিনিট আর খেলা হয়নি। ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে আমাদের ছেলেরা। অভিনন্দন AYSAB FC. শুভকামনা।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন