ন্যায়বিচার প্রযুক্তি মেধা ও যুব নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে নারীদের নিরাপত্তা কর্মসংস্থান দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এই পরিকল্পনা ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলটি। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার কূটনীতিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয় ২৬টি মূল বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। প্রথম অংশে একটি বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গঠনের রূপরেখা তুলে ধরা হয়। এতে শাসনব্যবস্থার সংস্কার কার্যকর জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার জবাবদিহিমূলক জনপ্রশাসন দুর্নীতিমুক্ত সমাজ এবং স্বাধীন ও শক্তিশালী বিচারব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে।
ইশতেহারের দ্বিতীয় ও তৃতীয় অংশে আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা বলা হয়। বাণিজ্য শিল্প শ্রম ও প্রবাসী কল্যাণ খাতকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং যুব সমাজকে প্রযুক্তিনির্ভর নেতৃত্বে গড়ে তোলার উদ্যোগ ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশু নিরাপত্তা সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও এতে রয়েছে।
জামায়াতে ইসলামী দাবি করেছে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি মানুষের মতামত বিশ্লেষণ করে এই ‘জনতার ইশতেহার’ তৈরি করা হয়েছে। জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদাকে গুরুত্ব দিয়েই এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
ঘোষিত ইশতেহার অনুযায়ী স্বাধীনতা ও জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ যুব ও নারী ক্ষমতায়ন মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ বিনির্মাণ এবং সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জামায়াতের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
বায়ান্ননিউজ২৪/আইরিন
রাজনীতি থেকে আরো পড়ুন