প্রবাস

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফ্রান্স আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬ ১২:৩২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি ফ্রান্সের পান্তিন শহরের 87 Avenue Edouard Vaillant, 93500 Pantin ঠিকানায় অবস্থিত সোনার বাংলা রেস্টুরেন্টে সন্ধ্যা ৫টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের পথচলা এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এক যৌথ আহ্বানে ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বায়ান্ননিউজ২৪/সামাদ

প্রবাস থেকে আরো পড়ুন