প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ০৭:০৫
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন নেতাকর্মীরা
বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সভায় বক্তারা ছাত্রলীগের গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধ সংগ্রামের প্রস্তুতি নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার, মামলা ও জেল জুলুম বন্ধ করতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশি-বিদেশি পর্যায়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী মারূফ অমিত (প্রচার ও প্রকাশনা অনলাইন সেলের এডমিন, ফ্রান্স আওয়ামী লীগ), যুবলীগ নেতা কাইয়ুম হাসান, মোহাম্মদ হাসান, নাসিম রানা, রাব্বি চৌধুরী, আলি আকিল, আতিক আল হাসান, সৈয়দ রাসেদ আহমদ জিবন, জাফরান হোসাইন, আশরাফুল আলম, আহমদ হোসেন আকিল, ইমন মিয়া, মহসিন মালিক রাহিম, হাসান আহমদ প্রমুখ।
বায়ান্ননিউজ২৪/সামাদ
প্রবাস থেকে আরো পড়ুন