সাহিত্য

ভালোবাসায় প্রথম আলো

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ০৪:০৫

palonyপ্রথম আলোর সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে এ পত্রিকার সঙ্গে জড়িত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

আমি বাংলাদেশে থাকা অবস্থায় প্রতিদিন বেশ কয়েকটি পত্রিকা পড়তাম। কিন্তু প্রথম আলো না পড়লে মনে হতো সকালটা সম্পূর্ণ হয়নি। প্রথম আলোর পাঠকপ্রিয়তার অন্যতম কারণ-বিশেষ দৃষ্টিকোণ থেকে খবর পরিবেশন; রাজনৈতিক খবরের ক্ষেত্রে নিরপেক্ষ থাকা, যদিও আমাদের দেশে কাজটি করা বেশ কঠিন। দ্বিতীয়ত, লেখকদের

যেসব কলাম প্রকাশিত হয়, তা চিন্তার খোরাক জোগায়। প্রথম আলো আমাদের দেশের (বাংলাদেশ) অন্যতম জাতীয় দৈনিক এবং অত্যন্ত সুপরিচিত। সেই অগ্রধারা সামনে রেখে উত্তর আমেরিকা নিউইয়র্কের প্রথম আলো এগিয়ে চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সময়মতো সংবাদ পরিবেশন উভয় ক্ষেত্রেই প্রথম আলোর ভূমিকা গত কয়েক বছর ধরে দেখে আমরা সন্তুষ্ট। আমি মনে করি, নিউইয়র্কের যে কয়েকটি শক্তিশালী গণমাধ্যম ইতোমধ্যেই প্রতিষ্ঠা পেয়েছে, সেখানে উত্তর আমেরিকার প্রথম আলো একটি অগ্রণী ভূমিকা রয়েছে। উত্তর আমেরিকার প্রথম আলোর উত্তোরত্তর সাফল্য কামনা করছি।

প্রকাশনার গত ছয় বছরে উত্তর আমেরিকার প্রথম আলো দেশ, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও গণমানুষের খবর তুলে ধরে জনপ্রিয়তার মঞ্চে আসীন হয়েছে। এর নেপথ্যে এ পর্যন্ত স্বনামধন্য সম্পাদকগণের নিরলস পরিশ্রম এ সংবাদপত্রটিকে গণমানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংবাদপত্র মানুষের সুযোগ-সুবিধা ও অসুবিধার মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। বিশেষভাবে আমি মনে করি উত্তর আমেরিকা প্রথম আলোর নকশা যা মানুষের চাওয়া-পাওয়ার প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। নকশার প্রতিটি পাতায় উন্নত ও নিত্যনতুন প্রতিবেদন প্রকাশের সাথে বিনোদনধর্মী অনুষ্ঠানের আয়োজন ও প্রচার করছে। যা উত্তর আমেরিকায় এক মাইলফলক সাফল্য অর্জন করে। আগামীতে প্রথম আলো সত্য প্রকাশে আরও সাহসী যোদ্ধা হয়ে উঠুক-আজকের দিনে এ কামনাই করছি। 

সাহিত্য থেকে আরো পড়ুন