বাংলাদেশ

জাতির পিতার জন্মদিনে চুনারুঘাট কবিতা কণ্ঠের আবৃত্তি বিকেল 

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩ ১২:০৫

af55522f-2941-4c83-9a45-cb6d2359c05fহবিগঞ্জস্থ চুনারুঘাট উপজেলার সাহিত্য বিষয়ক সংগঠন কবিতা কণ্ঠের উদ্যোগে ১৭ মার্চ বিকেল ৪টায় চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো কবিতায় স্বাধীনতার কণ্ঠ। কবিতা কণ্ঠের সভাপতি মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ।

প্রধান আলোচক ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানী। এস এম মিজান ও মোহম্মদ নুরুদ্দিনের যৌথ সঞ্চালনায় সৈয়দ ফয়সল আহমদ প্রধান আবৃত্তিশিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করেন। উপস্থিত ছিলেন রশিদপুর গ্যাস ফিল্ডের পরিচালক প্রশাসন বিশিষ্ট অভিনেতা গোলাম রব্বানী মিন্টু, সাইদুর রহমান, মোকতাদির চৌধুরী, মোস্তাক বাহার, আব্দুল আউয়াল, শুক্লা কানু, এলিসা রিক্তা, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান।

বাংলাদেশ থেকে আরো পড়ুন