বাংলাদেশ

রাজধানীতে পল্লবীতে দুই শিশু সন্তানসহ মা বাবার মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:০৪

পল্লবী থানা

রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ১১ নম্বর এলাকার ওয়াপদা বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, প্রতিবেশীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণজনিত সমস্যায় ভুগছিল। আর্থিক চাপ ও হতাশা থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনাটরাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন