টানা তৃতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন গোলাপগঞ্জের কৃতি সন্তান আবু আহমদ মুসা। ২১ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হেমট্রামিক সিটি কাউন্সিল চেম্বারে শপথ বাক্যপাঠ করান হেমট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আমির গালিব, সিটি ম্যানেজার ম্যাক্স গ্যাভরিনো, পুলিশপ্রধান এনা ময়েস।
জানা যায়, আবু আহমদ মুসা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ২০১৪ সালে প্রথম কাউন্সিলম্যান হিসেবে নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সাল থেকে তিনি মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
সমাজ থেকে আরো পড়ুন