রিফর্ম ইউকের রিচার্ড টাইসের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১৭:২৭ (শুক্রবার)
রিফর্ম ইউকের রিচার্ড টাইসের বিরুদ্ধে তদন্ত শুরু

যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকে (Reform UK)-এর উপনেতা রিচার্ড টাইসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনার। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রাসঙ্গিক ব্যক্তিগত স্বার্থ (Interest) যথাযথভাবে ঘোষণা না করার অভিযোগে এই তদন্ত চলছে।

সোমবার (৩ আগস্ট) পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়।

রিচার্ড টাইস জানান, অভিযোগটি মূলত পার্লামেন্টে ২২ জুন অনুষ্ঠিত ইসরায়েলের প্রভাব-সংক্রান্ত এক বিতর্কে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে। ওই বিতর্কে বক্তব্য দেওয়ার সময় তিনি তার নিবন্ধিত স্বার্থের বিষয়টি যথাযথভাবে উল্লেখ করেননি বলে অভিযোগ উঠেছে।

রিফর্ম ইউকে জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে টাইস একটি প্রো-ইসরায়েল লবিং গ্রুপের অর্থায়নে ইসরায়েল সফর করেছিলেন। সফরের তথ্য তার রেজিস্টার অব মেম্বার্স' ইন্টারেস্টস-এ অন্তর্ভুক্ত থাকলেও, সংশ্লিষ্ট বিতর্কে বক্তব্য দেওয়ার সময় তিনি সেটি উল্লেখ করেননি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ সংসদীয় কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হলে তা স্পষ্টভাবে ঘোষণা করতে হয়। কেবল নিবন্ধিত স্বার্থের তালিকার উল্লেখ করাই যথেষ্ট নয়; বক্তব্যের সময় সেই স্বার্থের প্রকৃতি পরিষ্কারভাবে তুলে ধরতে হয়।

এদিকে একই অভিযোগে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)-র এমপি স্যামি উইলসনের বিরুদ্ধেও পৃথক তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে দলটির মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.