অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ২১:১৩ (শনিবার)
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

৪০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল মিরপুরে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারাল টাইগাররা। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক এই অর্জন নিশ্চিত করেছে মিরাজের দল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচ খেলে এই প্রথম স্কোরবোর্ডে কোনো রান না তুলেই তিন উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়ে জশ ইংলিসের দল। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। পরে সপ্তম উইকেটে লাবুশেন ও বার্টলেটের ১০৩ রানের জুটি দলকে কিছুটা সামলে দিলেও ৪২ ওভারে ৮ উইকেটে মাত্র ১৮৭ রানেই থামে অস্ট্রেলিয়া। তাসকিন ও মোস্তাফিজ তিনটি করে এবং তানভীর ইসলাম দুটি উইকেট নেন।

বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। জবাবে প্রথম ওভারেই তানজিদ তামিমকে হারালেও সৌম্য সরকার ও শান্ত মিলে ৮৬ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন। শান্ত এই ইনিংসে দেশের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। মাঝপথে লিটন ও মোসাদ্দেককে হারিয়ে ১৪৪ রানে ৫ উইকেট পড়লে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত অধিনায়ক মিরাজ ও তৌহিদ হৃদয় অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।
 

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.