ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০৩:৩০ (শনিবার)
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

দেশের সবচেয়ে বড় বেসরকারি শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো” আশরাফুল আলম-কে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিতে পারবেন। পাশাপাশি ব্যাংকের সার্বিক অবস্থা ও কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে প্রতিবেদন ও মতামত জানাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও শৃঙ্খলাপূর্ণ ও আস্থাশীল হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর কিছু শাখায় অস্থিরতা দেখা দেয়। এরপর নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উত্তোলনের ঘটনাও ঘটে। এতে ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.