টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১১:১৫ (সোমবার)
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫

ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতরা সবাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের বের করা হয়। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.