লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ০৩:২৩ (মঙ্গলবার)
লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আগামী ৯ মে লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সফর শেষে আগামী ১৭ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং কয়েক সদস্যের একটি প্রতিনিধিদল সফরে থাকবেন। প্রতিনিধিদলে ব্যক্তিগত চিকিৎসকরাও অন্তর্ভুক্ত থাকবেন। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রগুলো বলছে, এটি সম্পূর্ণ চিকিৎসাজনিত সফর এবং এতে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না। ইতোমধ্যে সফর সংশ্লিষ্ট প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে হৃদরোগজনিত সমস্যার কারণে বাইপাস সার্জারি করান। এরপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় রয়েছেন। বয়সজনিত কারণেও তার নিয়মিত মেডিকেল চেকআপ প্রয়োজন বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি লন্ডন সফর করেছিলেন। প্রায় দুই বছর পর আবারও চিকিৎসার প্রয়োজনে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, রাষ্ট্রপতির অনুপস্থিতিকালে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.