পাকিস্তান সফর বাতিল করলেন ক্ষুব্ধ ট্রাম্প

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০১:২৮ (শুক্রবার)
পাকিস্তান সফর বাতিল করলেন ক্ষুব্ধ ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূতদের পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।

হোয়াইট হাউস আগে জানিয়েছিল, বিশেষ দূত স্টিভ এবং ট্রাম্পের জামাতা জারেদ কুশনার শনিবার পাকিস্তানে গিয়ে ইরান ইস্যুতে আলোচনা করবেন। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিলের ঘোষণা দেন ট্রাম্প নিজেই।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমাদের সব শক্তি আছে, তাদের কিছুই নেই। তারা যদি কথা বলতে চায়, আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে।” তিনি আরও জানান, দীর্ঘ ভ্রমণ ও স্পষ্ট পরিকল্পনার অভাবে এই সফর বাতিল করা হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী  আব্বাস আরঘাচি বলেছেন, যুক্তরাষ্ট্র আদৌ কূটনৈতিক সমাধানে আন্তরিক কিনা, তা এখনও পরিষ্কার নয়। তিনি জানান, যুদ্ধের সমাপ্তি নিয়ে একটি কাঠামো প্রস্তাব পাকিস্তানের কাছে উপস্থাপন করেছে তেহরান।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু  দেশটির সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে জোরালো হামলার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করছে ইসরায়েল ও হিজবুল্লাহ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সফর বাতিল এবং মাঠ পর্যায়ে চলমান হামলা-পাল্টা হামলার কারণে ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংলাপ আরও দূরে সরে যেতে পারে। এতে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.