বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রভাব পড়েছে গণপরিবহন খাতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
সরকার বলছে, জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ভাড়া সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.