ইতালিতে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন
ইতালির অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। নতুন করে ‘ইউনিফাইড কোড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কার্যকর হলে দেশটিতে প্রবেশ, অবস্থান এবং আশ্রয় প্রক্রিয়া আরও কঠোর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ইতালির পার্লামেন্টে এ সংক্রান্ত বিল নিয়ে আলোচনা চলছে। এর মাধ্যমে বিদ্যমান বিভিন্ন আইন একত্র করে একটি একক কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন প্রস্তাবিত আইনে অভিবাসীদের আটক, সীমান্ত ও সমুদ্রসীমা নিয়ন্ত্রণ এবং অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের দ্রুত বহিষ্কারের বিধান আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে প্রবেশকারীদের শনাক্তে বায়োমেট্রিক তথ্য সংগ্রহসহ কঠোর স্ক্রিনিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে।
বিশেষ করে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক এবং শিক্ষার উদ্দেশ্যে ইতালিতে থাকা বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা বিধান রাখা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.