একে অপরের ভূখণ্ডে সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০১ (সোমবার)
একে অপরের ভূখণ্ডে সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হচ্ছে। নতুন এক চুক্তির আওতায় দুই দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে এই চুক্তির অধীনে যুদ্ধবিমান ও নৌজাহাজও পারস্পরিকভাবে ব্যবহার ও মোতায়েন করা যাবে।

জানা গেছে, ‘পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি’ (আরইএলওএস) এর আওতায় এই ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর ফলে যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ কার্যক্রম, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় দুই দেশের বাহিনী আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। পাশাপাশি একে অপরের বন্দর, বিমানঘাঁটি ও অবকাঠামো ব্যবহারের সুযোগও তৈরি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ভারত সফরের সময় এই বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। তখনই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি আইনি কাঠামো চূড়ান্ত করা হয়।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি ভারত-রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে ভবিষ্যতে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলেও ধারণা করা হচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.