স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন।
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এর আগে গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
এবারের তালিকায় বিশেষভাবে আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা:
মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর) এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম
চিকিৎসা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত), বশির আহমেদ (মরণোত্তর)
সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
ক্রীড়া: জোবেরা রহমান লিনু
সমাজসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মাহেরীন চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্র
গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া
জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
পল্লী উন্নয়ন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
পরিবেশ সংরক্ষণ: আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিশিষ্টজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.