মুফিজুর স্বপনের কবিতা ‘ঐশ্বর্য ’
প্রকাশিত:
০২ এপ্রিল, ২০২৬ ০৩:২১ (সোমবার)
তলিয়ে যাওয়া জলাশয়কে পাহারা দেয়া স্ফটিকজলে
মানুষের মুখ প্রতিফলিত হলে
বাষ্পের সাথে জলের সন্ধি হয়, জল–জানে,
একচ্ছত্র হারিয়ে যাওয়ার চেয়ে বৃষ্টিরধারায় ফিরে আসা ভালো।
বৃষ্টির তোড়ে সাহস করে পিপাসার কথা না বলে
ষোলোকলা ছাতার আড়ালে যুদ্ধবন্ধী মানুষ
কবিরাজের কাছে বন্ধ্যা রমণীর সন্তান লাভের সান্ত্বনার মতো
অপচয় চূড়ান্ত হলে জগৎকে ঐশ্বর্য মনে করে।
আইটি ল্যাব সলিউশন্স লি.