খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ০৬:২০ (শুক্রবার)
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে তাকে কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পানছড়ি থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে এই হত্যার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে প্রতিপক্ষ একটি গ্রুপকে দায়ী করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.