আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক এমপি জেনারেল মাসুদ চৌধুরী আটক
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।
মাসুদ উদ্দিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে প্রার্থী হওয়ার জন্য প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে জাতীয় পার্টির মনোনয়ন নেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।
২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি ছিলেন এবং দুর্নীতিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সে সময় গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।
২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। অবসর নেওয়ার পর তিনি ঢাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.