সৌদি ঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌবহর লক্ষ্য করে হামলা ইরানের

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৭:৪৪ (শুক্রবার)
সৌদি ঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌবহর লক্ষ্য করে হামলা ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তাদের দাবি অনুযায়ী, ঘাঁটিটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এই নৌবহরটি পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্রপথে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত।

তবে হামলার এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এ ধরনের হামলার দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.