ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৭:২৭ (শুক্রবার)
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ নাতানজ পারমাণবিক স্থাপনায় শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২১ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংসের উদ্দেশ্যে গভীর ভেদক্ষমতা সম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে। নাতানজ স্থাপনাটি ইরানের অন্যতম প্রধান পারমাণবিক অবকাঠামো, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুদ কার্যক্রম পরিচালিত হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল মাটির অনেক নিচে নির্মিত স্থাপনা। এ ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সাধারণ বোমার পরিবর্তে বিশেষভাবে তৈরি ‘বাঙ্কার বাস্টার’ ব্যবহার করা হয়, যা শক্ত কংক্রিট ও পাথর ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ফোরদো ও নাতানজের ভূগর্ভস্থ পারমাণবিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছিল বলে জানা যায়। তখনও গভীরস্থ স্থাপনা ধ্বংসে ভারী বোমা ব্যবহার করা হয়েছিল।

হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.