সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর SV806 যোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি ব্যবস্থাপনায় মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রবাসে কর্মরত অবস্থায় নিহত এই বাংলাদেশির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকার প্রবাসীদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.