যুক্তরাজ্যে শুক্রবারে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৩:২০ (মঙ্গলবার)
যুক্তরাজ্যে শুক্রবারে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

পবিত্র রমজান মাস শেষে যুক্তরাজ্যে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির মুসলিম সম্প্রদায় শুক্রবারকেই ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখার আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর ঘোষণা দেওয়া হয় যে বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে শাওয়াল মাস শুরু হবে।

যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে আবহাওয়া অনুকূল না থাকায় খালি চোখে চাঁদ দেখা কঠিন হয়ে পড়ে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, টেলিস্কোপের সাহায্যে কোথাও কোথাও দেখা সম্ভব হলেও অধিকাংশ স্থানে চাঁদ দেখা যায়নি।

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশও একই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিশ্বজুড়ে বহু দেশে একই দিনে ঈদ উদযাপিত হবে।

ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এ দিন আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হন মুসলমানরা। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ঈদের জামাত, পারিবারিক মিলনমেলা ও উৎসবের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.