সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৩:১৯ (বৃহস্পতিবার)
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ময়মনসিংহের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা এবং আব্দুস শহীদ সওদাগরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে অবস্থিত আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। এতে মামুন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় ডা. সোলায়মান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর লাইফ সাপোর্টে রাখা অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ সৌদি আরবের আল খারিজ শহরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।

আব্দুল্লাহ আল মামুন এক সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.