ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৭:৩৫ (শুক্রবার)
ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত

ইরানের প্রভাবশালী নিরাপত্তা নেতা আলী লারিজানি লক্ষ্য করে চালানো রাতের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি পক্ষের দাবি, হামলায় লারিজানির পাশাপাশি ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন। কাৎজ বলেন, এই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর আঘাত হানা হয়েছে।

তবে লারিজানির মৃত্যুর বিষয়টি এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, তিনি হামলার লক্ষ্যবস্তু ছিলেন। অন্য একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামলার ফলাফল নিয়ে এখনও যাচাই-বাছাই চলছে।

ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির এক বিবৃতিতে বলেন, রাতের অভিযানে গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য অর্জিত হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য নিশ্চিত হয়, তবে তা ইরান-ইসরায়েল উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.