ঈদ উপলক্ষে শুরু টানা ৭ দিনের ছুটি, ঘরমুখো মানুষের ঢল

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ০৮:৩৬ (শুক্রবার)
ঈদ উপলক্ষে শুরু টানা ৭ দিনের ছুটি, ঘরমুখো মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের ছুটি দিয়ে শুরু হওয়া এ ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।

ঈদের আগে শেষ কর্মদিবস ছিল সোমবার (১৬ মার্চ)। কর্মঘণ্টা শেষ হতেই রাজধানীসহ বড় শহরগুলোর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে লাখো মানুষ গ্রামে ফিরছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়, যার মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিও যুক্ত করা হয়েছে।

মানুষের ঈদযাত্রা সহজ করতে পূর্বঘোষিত সূচির সঙ্গে ১৮ মার্চও বিশেষ ছুটি ঘোষণা করা হয়। ফলে শবে কদরের ছুটিসহ সরকারি চাকরিজীবীরা একটানা সাত দিনের অবকাশ পাচ্ছেন।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, চিকিৎসা, ফায়ার সার্ভিস, বন্দর, যোগাযোগ ও নিরাপত্তা সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.