ইরানের পক্ষে লিখলে লাইসেন্স বাতিলের হুমকি, যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১২:৪৮ (শুক্রবার)
ইরানের পক্ষে লিখলে লাইসেন্স বাতিলের হুমকি, যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক

ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক বা ইরানের পক্ষে সংবাদ প্রচার করলে সম্প্রচার লাইসেন্স বাতিল হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যা যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)-এর চেয়ারম্যান ব্রেন্ডন কার শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স বাতিল হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, যেসব গণমাধ্যম ভুয়া বা বিকৃত তথ্য প্রচার করছে, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে।

ব্রেন্ডন কার এর আগেও একই ধরনের মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন; গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনামূলক একটি অনুষ্ঠান প্রচারের পর টেলিভিশন নেটওয়ার্ক এবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সর্বশেষ এই সতর্কবার্তার পর মার্কিন রাজনীতিক ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটজ বলেন, এটি মূলত সংবাদমাধ্যমকে নির্দেশ দেওয়ার শামিল এবং যুদ্ধ নিয়ে ইতিবাচক প্রতিবেদন না করলে লাইসেন্স নবায়ন নাও হতে পারে—এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.