সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১২:৪৪ (বৃহস্পতিবার)
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের নয় এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এখনো আইন হিসেবে কার্যকর হয়নি। তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব নেই এবং যদি গণভোটের মাধ্যমে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে; সংসদে আলোচনা ও অনুমোদনের পর সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে। সংবিধান সংশোধনের পরই প্রয়োজনীয় আইনি কাঠামো অনুযায়ী পরিষদ গঠন, শপথ গ্রহণসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি জানান।

এ সময় তিনি উল্লেখ করেন, সংসদের নিরপেক্ষতা নিশ্চিত করতে স্পিকার ও ডেপুটি স্পিকার তাঁদের দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পুরো বিষয়টি আদালতের বিবেচনায় থাকায় পরবর্তী পদক্ষেপ আইনি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.