লেবাননে ইসরায়েলী হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১২:৪৮ (শুক্রবার)
লেবাননে ইসরায়েলী হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, দক্ষিণাঞ্চলের বুর্জ কালাউইয়া এলাকায় একটি চিকিৎসাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হলে সেখানে কর্মরত চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ ১২ জন নিহত হন। নিহতদের সঙ্গে কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

এর আগে সাওয়ানেহ এলাকায় আরেকটি হামলায় হিজবুল্লাহ ও তাদের সহযোগী সংগঠন সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হওয়ার কথাও জানানো হয়।

তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হতাহতের তথ্য নিয়ে পাল্টাপাল্টি দাবি দেখা দেওয়ায় ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে একই সময়ে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। গ্রিন জোন এলাকায় সংঘটিত ওই হামলায় দূতাবাস প্রাঙ্গণের ভেতরে বিস্ফোরণের পর ধোঁয়া দেখা যায়।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বেসামরিক নাগরিক ও চিকিৎসাকর্মীরা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.