খালেদা জিয়া, মতিয়া চৌধুরীসহ ৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মরণে সংসদে শোকপ্রস্তাব গৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশি-বিদেশি ৩১ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার অধিবেশনের কার্যসূচি অনুযায়ী নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাবটি উত্থাপন করেন এবং অধিবেশনে সভাপতিত্ব করেন।
শোকপ্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে গণতন্ত্রের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করে। তাদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নাম উল্লেখ করা হয়।
শোকপ্রস্তাবে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক জানানো হয়।
উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকার এবং রমেশ চন্দ্র সেনসহ আরও অনেকে।
আইটি ল্যাব সলিউশন্স লি.