মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হতাহত ১১০০’র বেশি শিশু: ইউনিসেফ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৩:১০ (শুক্রবার)
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হতাহত ১১০০’র বেশি শিশু: ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ১০০ শিশু নিহত বা আহত হয়েছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। এখন পর্যন্ত ইরানে ২০০, লেবাননে ৯১, ইসরায়েলে ৪ এবং কুয়েতে ১ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

ইউনিসেফ সতর্ক করে বলেছে, সংঘাত চলতে থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বোমা হামলা ও নিরাপত্তাহীনতার কারণে লাখ লাখ শিশু ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তাদের শিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সংস্থাটি জানায়, শিশুদের হত্যা বা পঙ্গু করে দেওয়া কিংবা তাদের জন্য প্রয়োজনীয় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে বলে উল্লেখ করে দ্রুত যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.