লন্ডনে ‘হৃদয়ে ৭১’-এর ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত
যুক্তরাজ্যের লন্ডনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সংগঠন ‘হৃদয়ে ৭১’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
সোমবার লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ ফারুক আহমেদ, সাবেক মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিম, আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাজহার ও স্মৃতি আজাদসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে হৃদয়ে ৭১-এর অ্যাডমিন আলিমুজ্জামান, পলিটিকাল একটিভিস্ট আব্দুল রাজ্জাক মোল্লা, আইনজীবী মাহরুন মালা, অনলাইন অ্যাকটিভিস্ট লিপি হালদার, সাংবাদিক ও পলিটিক্যাল অ্যাকটিভিস্ট গোলাম রখান, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন, ছায়াদ আহমদ ও সরওয়ার খান উপস্থিত ছিলেন।
ইফতার শেষে বাংলাদেশের কল্যাণ এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, রমজানের এই সময়ে যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয় তা সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
বায়ান্ননিউজ২৪/চৈতী
আইটি ল্যাব সলিউশন্স লি.