ইরান থেকে আবেগঘন বার্তা দিলেন বাংলাদেশি সাংবাদিক
ইরানের রাজধানী তেহরানে কর্মরত বাংলাদেশি সাংবাদিক জি এম আব্দুর রশিদ চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সামাজিক মাধ্যমে কয়েকটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি রেডিও তেহরানে কর্মরত।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, যুদ্ধের মাঝেও পেশাগত দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “যুদ্ধের ময়দানে প্রতিটি মুহূর্তে পেশাগত দায়িত্ব পালনে আমেরিকা ইসরাইলের মিসাইলের নিচে দাঁড়িয়ে। শহীদ হতে প্রস্তুত। অন্যায় এ যুদ্ধ। ভালো আছি আমরা সবাই এখনও। দোয়ায় রাখবেন। আমি এখন স্টুডিওতে।”

এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, “যদি আর কখনও কারো সাথে দেখা না হয়, আমাকে ক্ষমা করবেন। শহীদ হতে প্রস্তুত। এখনই বিচ্ছিন্ন হয়ে যাব।”
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়া করছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.