ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১৮:৫৭ (শুক্রবার)
ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি। সংগঠনটির নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ছুটির কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

এর আগে আসন্ন ঈদুল ফিতর ও শবেকদর উপলক্ষে সরকারি ছুটির মধ্যবর্তী দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণা করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এতে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবেন।

তবে সরকার ঘোষিত এই ছুটির আওতায় সব ধরনের সেবা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে না বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থ বিবেচনায় বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি খাত, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের মতো জরুরি সেবাগুলো চালু থাকবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.