‘নজিরবিহীন’ অস্থিরতার মুখে মধ্যপ্রাচ্য: কুয়েতের আমির

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ০৫:৪৪ (শুক্রবার)
‘নজিরবিহীন’ অস্থিরতার মুখে মধ্যপ্রাচ্য: কুয়েতের আমির

ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য ‘নজিরবিহীন’ অস্থিরতার মুখোমুখি হয়েছে বলে সতর্ক করে দিয়েছেন কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ।

ইরানকে ইঙ্গিত করে তিনি বলেছেন, কুয়েত এমন এক প্রতিবেশী রাষ্ট্রের হামলার শিকার হয়েছে, যাকে তারা ভ্রাতৃপ্রতিম হিসেবে দেখে। এছাড়া কুয়েত তাদের ভূখণ্ড বা আকাশসীমা ওই দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতিও দেয়নি।

দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলা মোকাবেলায় প্রস্তুতির মাত্রা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

“অঞ্চলটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি ও নজিরবিহীন উত্তেজনার মুখোমুখি হচ্ছে।”

জনগণকে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বানও জানান  আমির।

সূত্র: আল জাজিরা।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.