ইরানি হামলার পর ইসরায়েলে দুই সহস্রাধিক হতাহত

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ১৯:০৩ (শুক্রবার)
ইরানি হামলার পর ইসরায়েলে দুই সহস্রাধিক হতাহত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মোট ভর্তি রোগীর সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি পৌঁছেছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৪২ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং ৭০ জনের আঘাত তুলনামূলকভাবে হালকা।

তবে আহতদের একটি বড় অংশ সরাসরি হামলার কারণে নয়। অনেকেই বিমান হামলার সতর্কতা শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা সাইরেন বাজানোর পর মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে গিয়ে পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি বা অন্যান্য দুর্ঘটনায় আহত হয়েছেন। ফলে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.