খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পদক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ১৮:১৪ (রবিবার)
খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পদক

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননায় ভূষিত হচ্ছেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি

সরকারের ঘোষণায় বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, চিকিৎসাবিদ্যা, সমাজসেবা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সম্মাননা দেওয়া হচ্ছে।

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

বেগম খালেদা জিয়া (মরণোত্তর) স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে অবদান

ফৌজদারহাট ক্যাডেট কলেজ মুক্তিযুদ্ধ

মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) মুক্তিযুদ্ধ

অধ্যাপক ড. জহুরুল করিম বিজ্ঞান ও প্রযুক্তি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাবিদ্যা

ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) সাহিত্য

এ কে এম হানিফ (হানিফ সংকেত) সংস্কৃতি

বশির আহমেদ (মরণোত্তর) সংস্কৃতি

জোবেরা রহমান লিনু ক্রীড়া

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ পল্লী উন্নয়ন

ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) সমাজসেবা ও জনসেবা

এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সমাজসেবা ও জনসেবা

মো. সাইদুল হক সমাজসেবা ও জনসেবা

গণস্বাস্থ্য কেন্দ্র সমাজসেবা ও জনসেবা

মাহেরীন চৌধুরী (মরণোত্তর) সমাজসেবা ও জনসেবা

কাজী ফজলুর রহমান (মরণোত্তর) জনপ্রশাসন

মোহাম্মদ আবদুল বাকী গবেষণা ও প্রশিক্ষণ

অধ্যাপক ড. এম এ রহিম গবেষণা ও প্রশিক্ষণ

অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া গবেষণা ও প্রশিক্ষণ

আবদুল মুকিত মজুমদার বাবু পরিবেশ সংরক্ষণ

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি। প্রতিবছর স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.