ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক লোক নিহত

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ১২:৫০ (রবিবার)
ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক লোক নিহত

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর টানা চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি, সংক্ষেপে হারানা, মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত দফায় বোমা হামলা চালানো হয়েছে। এতে সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হারানার হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক। আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও ১০০ জন শিশু রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে নিহত ও আহতের আরও তথ্য আসছে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.